ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ব্রাক্ষণবাড়িয়া থেকে চুরি হওয়া শিশু সুবর্ণচর থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ ৫১৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে চুরি হওয়ার দু’দিন পর (১৯ মাস) বয়সী শিশু মো. সিফাত মোল্লাকে নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মো.সিফাত মোল্লা ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবপুর গ্রামের মোল্লাবাড়ির শিপন মোল্লার ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ এলাকা থেকে চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করে। এ সময় পুলিশ শিশু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করে।

আটককৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর কাজী মোখলেছ গ্রামের নুরনবী’র ছেলে আনোয়ার (২৫), একই এলাকার আবদুস শহীদ’র ছেলে ফারুক (৩৫)।

এর আগে, গত (৬ সেপ্টম্বর) দুপুরের দিকে ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে শিশুটি চুরির এ ঘটনা ঘটে।

রাত ১০টার দিকে সুবর্ণচর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল শিশুটিকে তার মা লাকী বেগম ও বাবা শিপন মোল্লার হাতে তুলে দেন।

ভুক্তভোগী শিশুর পরিবার বলছে, অভিযুক্ত ফারুক ও তার স্ত্রী ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় তাদের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করত। গত (৬ সেপ্টম্বর) দুপুরের খাওয়ার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ফারুক ও তার স্ত্রী শিশু সিফাতকে চুরি করে পালিয়ে যায়। শেষে শিশুকে হত্যার ভয় দেখিয়ে তারা বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে দু’দফায় ছয় হাজার টাকা হাতিয়ে নেয়। পরে পুলিশ অভিযোগ পেয়ে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে এবং দু’জনকে আটক করে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় চুরি হওয়া শিশুর বাবা বাদী হয়ে গত (৭ সেপ্টেম্বর) আখাউড়া থানায় একটি অপহরণ মামলা করেন। এই মামলার সূত্র ধরে শিশুটি উদ্ধারের অভিযানে নামে পুলিশ। পরে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করে রাত ১০টার দিকে তার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়। আটককৃৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ব্রাক্ষণবাড়িয়া থেকে চুরি হওয়া শিশু সুবর্ণচর থেকে উদ্ধার

আপডেট সময় : ১১:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০