ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সুবর্ণচরে মাকে পাঁচ টুকরো করে হত্যা, আরো ২ আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ৩১৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামে নূর জাহানকে (৫৮) পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় আর দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে ঘটনায় ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে পাঁচ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো জাকির হোসেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মৃত মমিন উল্যার ছেলে মামলার ৬নং আসামী ইসমাঈল (৩৫) ও মারফতুল্ল্যার ছেলে মামলার ৭নং আসামী হামিদ (৩৪)।
তিনি বলেন, গৃহবধূ নূর জাহানকে হত্যার পর পাঁচ টুকরো করার ঘটনায় ৭আসামীর মধ্যে নিহতের ছেলেসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চরজব্বর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার পর থেকে পলাতক থাকা আসামী হামিদ ও ইসমাঈলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হামিদ ও ইসমাঈলের ৫দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ই অক্টোবর বুধবার বিকালে সুবর্ণচরের জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝের বিভিন্ন ক্ষেত থেকে নূর জাহান নামের ওই গৃহবধূর ৫খন্ডিত লাশ উদ্ধার করা হয়। ক্লুলেস এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, হত্যাকান্ডে অংশগ্রহণকারীদের চিহিৃত করা, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম মাঠে নামে। হত্যাকান্ডে জড়িত ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে মাকে পাঁচ টুকরো করে হত্যা, আরো ২ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৮:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০