ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে পাঁচ টুকরো করে হত্যা, তিন আসামী রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ২৮৮৫ বার পড়া হয়েছে

ছবি হামিদ ও ইসমাঈল

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামে নূর জাহানকে (৫৮) পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত তিন আসামী মো. কালাম প্রকাশ মামুন, ইসমাইল ও হামিদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত তিন আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সেপেক্টর মো জাকির হোসেন জানান, গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ৭আসামীর মধ্যে কালাম প্রকাশ মামুন, ইসমাইল ও হামিদের ৫দিন করে রিমান্ডের আবেদন করে দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ২নং আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোসলেহ উদ্দিন মিজান শুনানি শেষে তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৭ই অক্টোবর বুধবার বিকালে সুবর্ণচরের জাহাজমারা গ্রামের একটি বিলের মাঝের বিভিন্ন ক্ষেত থেকে নূর জাহান নামের ওই গৃহবধূর ৫খন্ডিত লাশ উদ্ধার করা হয়। ক্লুলেস এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, হত্যাকান্ডে অংশগ্রহণকারীদের চিহিৃত করা, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম মাঠে নামে। ঘটনায় নীরব, কসাই নূর ইসলাম, মৃত নারীর ছেলে হুমায়ন কবির, কালাম প্রকাশ মামুন, সুমন, হামিদ ও ইসমাঈলকে গ্রেপ্তার করা হয়। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে পাঁচ টুকরো করে হত্যা, তিন আসামী রিমান্ডে

আপডেট সময় : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০