ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

হাতিয়ায় নদী পাড়ে কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ৩০২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নে এক কিশোরীকে (১৮) বাড়ী থেকে মোটরসাইকেল যোগে তুলে নদীর পাড়ে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে ধর্ষক হেলাল ও তার সহযোগি জামসেদকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে ধর্ষক হেলাল উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে কাজিরটেক এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হেলাল ওই এলাকার মাহফুজুর রহমানের ছেলে। সে পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। অপর আসামী জামসেদ (৩২) রহমতপুর গ্রামের বেলাল মাঝির ছেলে।
ধর্ষিতার অভিযোগের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল হালিম জানান, ১৮বছর বয়সী ওই কিশোরী পাশ^বর্তী জেলা লক্ষ্মীপুরে একটি বাসায় ঝিয়ের (কাজের মেয়ে) কাজ করতো। গত ৪-৫দিন আগে সে তার বাবার বাড়ী হাতিয়ার হরণী ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামে আসে। গত ২৪অক্টোবর শনিবার রাত ১টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগ থেকে উৎপেতে থাকা হেলাল ও জামসেদ তাকে পিছন থেকে মুখ-হাত চেপে ধরে বাড়ীর পাশের রাস্তায় নিয়ে মোটরসাইকেল যোগে চাম্মার ঘাট মেঘনা নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে জামসেদের সহযোগিতায় হেলাল উদ্দিন তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় রবিবার ওই কিশোরী বাদী হয়ে হেলালকে প্রধান ও জামসেদকে দ্বিতীয় আসামী করে একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে কাজিরটেক এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। হেলালের সহযোগি জামসেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতিয়ায় নদী পাড়ে কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার-১

আপডেট সময় : ১০:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০