ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সুবর্ণচরে পাওনা টাকা চাওয়ায় হামলা, আহত-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ১৬২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে পাওনাদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাওনাদারসহ ৩জন আহত হয়েছে।
আহতদের মধ্যে, নবাব ছোইয়ালের ছেলে মো. জহির আশংকাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং অপর আহতরা সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মহিউদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. সোহেল (৩১) অভিযোগ করেন, একই গ্রামের জয়নাল আবেদিন (৪০), সহ ফেনীর সোনাগাজীতে তরমুজ চাষের জন্য ১ বছরের জন্য জমি বন্ধক নি। জয়নাল আমাকে ফসল এবং জমির পরিমাপে ঠকাতে থাকে। টাকার হিসেব চাইলে দিতে ব্যর্থ হয়।

এক পর্যায়ে সোনাগাজীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক শালিশী বৈঠকে সে দোষী সাব্যস্ত হওয়ায় আমাকে ক্ষতি পূরণ বাবদ ৭ হাজার টাকা দিবে মর্মে রায় ঘোষণা হয়। তরমুজ বিক্রি শেষে সবাই সুবর্ণচর চলে আসি। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় স্থানীয় বেচুর দোকানে জয়নালকে দেখতে পেয়ে তার কাছে পাওনা টাকা চাইলে সে উত্তেজিত হয়ে টাকা দিবেনা মর্মে হুমকি ধামকি দেয় এবং খারাপ ভাষায় গালমন্ধ করে। আমি প্রতিবাদ করলে জয়নাল এবং তার পুত্র রাকিব (২১), পাশ্ববর্তী গ্রামের আবুল কালামের পুত্র সাহাব উদ্দিন (২৫), ফকির (৩২), জয়নালের পুত্র মিলন, আব্দুল খালেকর পুত্র হাশেম (৩৫) সহ অজ্ঞাত ৭-৮ জনের সন্ত্রাসী দল আমাকে বেধড়ক মারধর করে।

খবর পেয়ে আমাকে উদ্ধার করতে আমার ভাই আব্দুল মান্নান, আব্দুর রহিম, শরীফুল ইসলাম ও আমার জেঠাতো ভাই জহির এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে জহিরের অবস্থা আশংকাজনক। অভিযুক্ত জয়নালের কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলবেননা বলে ফোনের সংযোগ কেটে দেন।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে পাওনা টাকা চাওয়ায় হামলা, আহত-৩

আপডেট সময় : ০৯:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১