ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যে কারণে চট্টগ্রামের হয়ে খেলতে চাইছেন না মেহেদী মিরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ৪৫১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলের চলতি আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। অনেক প্রশ্নের জন্ম দিয়ে পঞ্চম ম্যাচে এসে অধিনায়ক পরিবর্তন করেছে চট্টগ্রাম। মিরাজের বদলে শনিবার নেতৃত্বে দেখা গেছে নাঈম ইসলামকে।
মিরাজের দাবি, এমন সিদ্ধান্তের পেছনে ছিলেন চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম! তার প্ররোচনাতেই এই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। অবস্থা এমন দাঁড়িয়েছে মিরাজ ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘ইয়াসির থাকলে আমি খেলবো না।’

অধিনায়কত্ব হারানোর ব্যাপারে মিরাজ বলেছেন, ‘আমাকে অধিনায়কত্ব থেকে কেন সরানো হলো কিছুই বুঝলাম না। দল আমার অধীনে ফল পেল। আমি নিজে পারফর্ম করেছি। বাকিরাও স্বাচ্ছন্দ্যে আছে। কোচিং ম্যানেজমেন্ট খুশি। তাহলে কী কারণে কিছু না বলেই এমন সিদ্ধান্ত।’
রবিবার টিম হোটেলে মিরাজ স্পষ্ট করেই বলেছেন, ‘কোচের (পল নিক্সনের) সঙ্গে আমার ৩০ মিনিট কথা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বিবৃতি দিয়েছেন উনি। ইয়াসিরই সবচেয়ে বড় অপরাধী। আমি নিশ্চিত মালিককে যেভাবে বলা হচ্ছিল, তারা সেভাবেই সবকিছু করছিলেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে কারণে চট্টগ্রামের হয়ে খেলতে চাইছেন না মেহেদী মিরাজ

আপডেট সময় : ১২:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২