ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

পরকীয়ায় জড়িয়ে সংসার হারালেন হাতিয়ার নারী, মামলার জেরে শ্রীঘরে প্রেমিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ৫৯৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পরকীয়া প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় আজমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত ২৭ জানুয়ারী আজমিরের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছিলেন ওই নারী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে হাতিয়া থানা পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, রোববার (২০ জানুয়ারি) ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আজমির হোসেন হাতিয়ার বুড়িচর ইউনিয়নের বড়দেউল গ্রামের হাসান উদ্দিনের ছেলে।

স্থানীয় ও মামলা সূত্র জানা যায়, ওই নারী (৩৮) স্বামী-সংসারে থাকাবস্থায় বিবাহিত আজমিরের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এর আলোকে গত ৩১ ডিসেম্বর আজমির তাকে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানির পর ওই নারীর স্বামী তাকে তালাক দেন। পরবর্তীতে তিনি আজমিরকে বিয়ের জন্য চাপ দেন। এতে আজমির রাজি না হওয়ায় গত ২৭ জানুয়ারি নোয়াখালীর আদালতে একটি ধর্ষণ মামলা করেন ওই নারী। বিচারক মামলাটি রজু করে ব্যবস্থা নিতে হাতিয়া থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

অপর দিকে গ্রেফতারের পর আজমির হোসেন জানান, তিনি ওই নারীকে কয়েকদিন আগে বিয়ে করেছেন। এখন বিষয়টি আদালতে মীমাংসা করতে তারা উভয়ে রাজি আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

পরকীয়ায় জড়িয়ে সংসার হারালেন হাতিয়ার নারী, মামলার জেরে শ্রীঘরে প্রেমিক

আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২