ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে রাশিয়া : অভিযোগ ইউক্রেনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ২২৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া ফসফরাস বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলেসে ন্যাটোর বিশেষ সম্মেলনে ন্যাটো প্রতিনিধিদের ভার্চুয়ালি এ অভিযোগ করেন জেলেনস্কি।

ন্যাটো সদস্য দেশগুলির প্রতিনিধিদের সভায় ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, আজ সকালে আমাদের উপর রুশ সেনা ফসফরাস বোমা ব্যবহার করেছে। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের আবার হত্যা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের এই অভিযোগের বিষয়ে এখনও সরকারি ভাবে মুখ খোলেনি মস্কো।

এর আগে ভ্লাদিমির পুতিন সরকারের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ ভ্যাকুয়ম বোমা ব্যবহারের অভিযোগ তুলেছিল ইউক্রেন সরকার এবং বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন। টিওএস-১এ’ নামের ‘থার্মোবারিক রকেট’ই পশ্চিমী দুনিয়ার কাছে ‘ভ্যাকুয়ম বোমা’ নামে পরিচিত। যা অন্য বিস্ফোরকের থেকে বহু গুণ বেশি বিধ্বংসী।১৯৪৯ সালের জেনিভা চুক্তি অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে ওই বোমার ব্যবহার নিষিদ্ধ।সূত্র-আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে রাশিয়া : অভিযোগ ইউক্রেনের

আপডেট সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২