ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে নোয়াখালীতে অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ৯৬৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার পরিবর্তনে মহিউদ্দিন রনির উথাপিত ৬ দফা বাস্তবায়ন ও নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একাধিক সামাজিক সংগঠন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন।

সোমবার (১৮ জুলাই) সচেতন এলাকাবাসীর ব্যানারে সকাল ১০টার দিকে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় শিক্ষার্থীরা বলছেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গত এক সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তারাও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। একই সাথে নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধির জন্য, আন্তঃনগর ট্রেন ও নিঝুম একপ্রেস দ্রুত চালু, নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা এক্সপ্রেসে কোচ সংখ্যা বৃদ্ধি, উপকূল এক্সপ্রেসকে সঠিক সময়ে ঢাকা থেকে ছাড়ার ব্যবস্থা করা, উপকূল এক্সপ্রেসকে চৌমুহনী স্টেশনে ৫-৭ যাত্রা বিরতি দেওয়া, চট্রগ্রাম-কক্সবাজারের সঙ্গে নোয়াখালীর রেলপথকে সংযুক্ত করার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে নোয়াখালীতে অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৩:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২