সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

স্ত্রী হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলতাক স্বামীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৭৯৭০ বার পড়া হয়েছে

স্ত্রী হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলতাক স্বামীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. মহিন উদ্দিন ওরফে মহিন (৪৪) উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান ওরফে চৌধুরী মিয়ার ছেলে।

শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। এর আগে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, স্ত্রী প্রথমা আক্তার পলি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মহিন। গতকাল শুক্রবার রাতে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৭ নভেম্বর আদালত স্ত্রীকে হত্যার দায়ে তাকে মৃত্যুদন্ডের আদেশ দেয়। এরপর থেকে সে পলাতক ছিল।

এসপি আরো জানায়, গ্রেফতার আসামিকে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

স্ত্রী হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলতাক স্বামীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩