ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

করোনা তার সক্ষমতা হারিয়ে ফেলছে !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ১৪৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্কঃ

বিশ্বব্যাপী প্রায় ৪ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। তবে এ ভাইরাসটি তার সক্ষমতা হারিয়ে ফেলছে বলে দাবি করেছেন এক ইতালীয় চিকিৎসক।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো রবিবার দেশটির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবী করেছেন।

ডা. আলবার্তো জাংরিলো বলেন, ‘বাস্তবতা হলো ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।’

তিনি বলেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।’

মাত্তিও বাসেটি নামে ইতালির অপর এক চিকিৎসকও জাংরিলোর মতোই কথা বলেছেন। এএনএসএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।’

মে মাসের শুরুতে ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল। তবে মে’র শেষ দিকেই দেশটিতে করোনা ভাইরাস বেশ নিয়ন্ত্রণে এসেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা তার সক্ষমতা হারিয়ে ফেলছে !

আপডেট সময় : ০৯:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০