ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান ‎ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু সীমানা বিরোধে তরুণ খুন, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ কাল থেকে ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত জোর পূর্বক বাড়িঘর দখলের অভিযোগ তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে সুবর্ণচরে ইয়াবাসহ গ্রেফতারের পর বহিষ্কার সেই যুবদল নেতা

করোনা তার সক্ষমতা হারিয়ে ফেলছে !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ১৪৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্কঃ

বিশ্বব্যাপী প্রায় ৪ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। তবে এ ভাইরাসটি তার সক্ষমতা হারিয়ে ফেলছে বলে দাবি করেছেন এক ইতালীয় চিকিৎসক।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো রবিবার দেশটির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবী করেছেন।

ডা. আলবার্তো জাংরিলো বলেন, ‘বাস্তবতা হলো ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।’

তিনি বলেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।’

মাত্তিও বাসেটি নামে ইতালির অপর এক চিকিৎসকও জাংরিলোর মতোই কথা বলেছেন। এএনএসএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।’

মে মাসের শুরুতে ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল। তবে মে’র শেষ দিকেই দেশটিতে করোনা ভাইরাস বেশ নিয়ন্ত্রণে এসেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা তার সক্ষমতা হারিয়ে ফেলছে !

আপডেট সময় : ০৯:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০