ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

পবিত্র হজ্ব পালনে কাবা ছোঁয়া যাবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০ ১০৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট::

করোনাভাইরাসে পুরো বিশ্ব বিপর্যস্ত। স্বাস্থ্য, অর্থনৈতিক, সামাজিক জীবনের পাশাপাশি ধর্মীয় জীবনের উপরেও প্রভাব ফেলেছে এই ভাইরাস। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন হজ সীমিত পরিসরে আয়োজনের কথা জানিয়েছিল সৌদি আরব।

এবার জানাল, এ বছর হজে পবিত্র কাবা ছোঁয়া বা এতে চুমু খাওয়া যাবে না। সোমবার (৬ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবারের হজে বেশকিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার। এর মধ্যে রয়েছে- যদি কাউকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ মনে করা হয় তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই তাকে হজ পালন করতে দেওয়া হবে। তার আগে তাকে আলাদা বাড়িতে রাখা হবে এবং যাতায়াতও আলাদা করার ব্যবস্থা করা হবে।

কাবা শরীফে কর্মরত শ্রমিক ও হজ পালনকারীদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করা হবে। নামাজ পড়ার সময় নামাজিদের মুখে মাস্ক থাকতে হবে এবং একজন থেকে আরেকজনের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে। খাদ্য, পানি পান ও যানবাহন ব্যবহারেও স্বাস্থ্যবিধি মেনে চলার পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া গ্রান্ড মসজিদের কাবা বা কালো পাথর ছোঁয়া ও চুমু দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কাবা প্রদক্ষিণকালে সামাজিক দূরত্ব মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৯ জুলাই থেকে শুরু হয়ে হজ চলবে ২ আগস্ট পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

পবিত্র হজ্ব পালনে কাবা ছোঁয়া যাবে না

আপডেট সময় : ০৪:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০