ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বেগমগঞ্জে ৬ বসতঘর পুড়ে ছাই, অগ্নি দগ্ধ যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ১৫৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং ঘর গুলোতে থাকা মূল্যবান মালামাল, স্বর্ণ, নগদ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে বেলাল (৩৫), নামে এক যুবক অগ্নিদগ্ধ হয়েছে। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার গুলো।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাদিরপুর ইউয়িনের ৯নং ওয়ার্ডের কাদিরপুর গ্রামের আনিছা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে পার্শ্ববর্তী আরো ৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বেগমগঞ্জে ৬ বসতঘর পুড়ে ছাই, অগ্নি দগ্ধ যুবক

আপডেট সময় : ০৪:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১