সংবাদ শিরোনাম ::
জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫

টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ট্রেনের ছাদে প্রাণ গেলো যুবকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২ ৫০২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবাইল অ্যাপ-এর মাধ্যমে লোকজনের মধ্যে চেনা-পরিচিত হওয়ার নেশা অনেক সময় বড় বিপদ ডেকে আনে। এই প্রজন্মের অনেকেই বোঝেন না, ঠিক কখন, কোন জায়গায় মোবাইল অ্যাপ-এর মাধ্যমে ভিডিও করতে হয়। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার বেলঘড়িয়া এলাকায় ট্রেনের ছাদে টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলঘড়িয়া টেক্সএমএকো সংলগ্ন সাইডিং লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ওপর উঠে মোবাইলে টিকটক ভিডিও শুট করতে গিয়ে হাইটেনশন তারে হাত লেগে যায় এক যুবকের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সেই যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেলঘড়িয়া টেক্সম‍্যাকো এলাকায়। মৃত যুবকের নাম ও পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষের অসচেতনতার ফলে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

তারা বলছেন, মৃত যুবকের সাথে তাঁর আরও বন্ধু বান্ধব ঘটনাস্থলে ছিল। ঘটনা ঘটার পর ওই বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা এলাকার স্থানীয় বাসিন্দারা যথেষ্ট অবাক করেছে। রেল সাইডিং-এ রেলের নিরাপত্তারক্ষীরা থাকার পরেও কী করে ট্রেনের উপরে উঠে গেল ওই যুবক ও তাঁর সঙ্গীরা। সূত্র-নিউজ১৮।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকটক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ট্রেনের ছাদে প্রাণ গেলো যুবকের

আপডেট সময় : ১২:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২