ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

প্রায় দেড় মাস পর খুলছে প্রাথমিক বিদ্যালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৫৯৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর বুধবার (২ মার্চ) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরাসারি শ্রেণি কার্যক্রম শুরু হলেও আপাতত বন্ধ থাকছে প্রাক-প্রাথমিক স্তর। তবে টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না। আরো অন্তত দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক-প্রাথমিকের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। সব বিদ্যালয়ে দুই শিফটে ক্লাস হবে।

প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার। দুই দফায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। তবে যারা দুই ডোজ টিকা নিয়েছে তারাই শুধু সশরীরে ক্লাস করতে পারছে। আর প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও ওই দিন শবেমেরাজের ছুটি থাকায় কাল থেকে সরাসরি শ্রেণি কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রায় দেড় মাস পর খুলছে প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় : ১১:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২