ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

পুলিশের ওপর হামলার ঘটনায় নোয়াখালীতে যুবদল নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ৮৭৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পূর্ব মাইজদী এলাকায় যুবদল নেতার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল আমিন খান ওই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, তেল, গ্যাস’সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বুধবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। ওইদিন বিকেলে সভাস্থলে আসার সময় জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিষ্ফোরণ ও লাঠি নিয়ে হামলা করে বিএনপি এবং অংগসংগঠনের নেতাকর্মীরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর বাদি হয়ে বিএনপি ও অংগসংগঠনের একাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি নুরুল আমিন খানকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

পুলিশের ওপর হামলার ঘটনায় নোয়াখালীতে যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২