ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

২০ রোজার মধ্যে বোনাস এবং ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ৪২৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোশাক কারখানার কর্মীসহ সব প্রতিষ্ঠানের শ্রমিকদের ২০ রোজার মধ্যে বোনাস এবং ঈদের ছুটির আগে এপ্রিল মাসের প্রথম ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জরুরি রপ্তানি থাকলে সেক্ষেত্রে কারখানা খোলা রাখতে পারবেন মালিকরা। এটা হবে রাষ্ট্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে। সোমবার (১১ এপ্রিল) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় এ কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ২ বা ৩ মে উদযাপিত হবে। এ ঈদকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও ছুটি ঘোষণা করবেন। সরকারি ছুটির শুরুর আগেই বোনাস, মার্চ মাসের বেতন, বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন প্রদান করতে হবে।

সভায় শ্রমিক নেতা নাজমা বলেন, ২০ রমজানের আগেই অর্থাৎ ২২ এপ্রিলের আগেই পোশাককারখানার শ্রমিকদের বোনাস দিতে হবে। এতে তারা নিজের ও পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে পারবেন। আবার ২৭ রমজানের আগেই এপ্রিল মাসের ন্যূনতম ১৫ দিনের বেতন দিতে হবে। এটা করতে পারলে শ্রমিকরা নিজ পরিবারের সঙ্গে গ্রামে উৎসব উদযাপন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০ রোজার মধ্যে বোনাস এবং ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ১২:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২