ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

ভুয়া স্ট্যাটাসে বিরক্ত অভিনেত্রী তিশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ৭৫৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নামে খোলা একটি ভুয়া পেজ থেকে এ তারকা দম্পতির ছবিসহ স্ট্যাটাস দেওয়া হয়। পরবর্তী সময় যেটি গণমাধ্যমের নজরে আসে এবং স্ট্যাটাসটি সংবাদ আকারে প্রকাশ করা হয়। এ ঘটনায় বেশ বিরক্ত অভিনেত্রী।
শুক্রবার (২২ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিশা জানান, ‘প্রিয় ভাই-বোনেরা, গত কয়েক দিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেইক পেজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে। করোনা থেকে সুস্থ হওয়ার পর আমার আর ফারুকীর একটা ছবি আমি শেয়ার করেছিলাম। সেই ছবিটা চুরি করে তার সাথে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ওই ফেইক পেজের অ্যাডমিন! ‘সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো’ টাইপের কিছু একটা। গত কয়েক দিনে অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই স্ট্যাটাস থেকে পত্রিকায় নিউজও হয়ে গেছে।’
তিনি যোগ করেন, ‘আমি এই ফেইক স্ট্যাটাসের জন্য খুবই বিরক্ত। কারণ, আমার চোখে আমার হাজব্যান্ড দায়িত্বশীল তো বটেই, খুব সুন্দরও। প্রিয় ভাই-বোনেরা, দয়া করে ওই ফেইক পেজটাকে রিপোর্ট করলে আমি খুবই খুশি হব!’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, ‘সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নেবেন আমার নামে যে কথা প্রচার হচ্ছে সেটা আমার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে কি না। ধন্যবাদ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া স্ট্যাটাসে বিরক্ত অভিনেত্রী তিশা

আপডেট সময় : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২