ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

সোনাইমুড়ীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ৪৮৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছ। তবে নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জেরে মারধরের ফলে তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূ সখিনা আক্তার নিশু (২৪) উপজেলার কালিকাপুর গ্রামের রহিম উদ্দিন বেপারী বাড়ির সোলেমানের স্ত্রী এবং বেগমগঞ্জের মিরওয়ারিশপুরের আব্বাস আলী হাজী বাড়ির জামাল উদ্দিনের মেয়ে।

বুধবার(১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এর আগে একই দিন ভোর বেলায় নিহতের শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়।

নিহতের শ্বশুরের পরিবার বলছে, ভোর বেলায় নিশুকে ঘুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত গৃহবধূর মামা গোপালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান সাজু জানান, মঙ্গলবার রাতে পারিবারিক দাওয়াত নিয়ে আমার ভাগ্নির সাথে তার স্বামীর কথা কাটাকাটি হয়েছে বলে ফোন করে রাতেই জানায় সে। এর পরদিন সকালে আমরা তাঁর মৃত্যুর খবর পাই। তার গলায় পোলা দাগ রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকা- বলে তিনি মন্তব্য করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সোনাইমুড়ীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২