ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

নোয়াখালীতে এক প্রতারক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ৭০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
প্রতিরক্ষা সচিব (ডিফেন্স সেক্রেটারী) এর এপিএস পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে জিহাদুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নোয়াখালী সুধারাম মডেল থানা পুলিশ। 
সোমবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জিহাদুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের চুলডগী এলাকার বক্তার মিয়া বাড়ীর হারুনুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জিহাদুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে প্রতিরক্ষা সচিবের ব্যক্তিগত সহকারি পরিচয় দিয়ে সমাজের গণ্যমাণ্য ব্যক্তি, বিভিন্ন স্তরের মানুষকে কল দিয়ে সুবিধা আদায় করে আসছিল। এছাড়াও সরকারি চাকরি দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা আদায় করে আত্মসাৎ করেছে। এমন একাধিক বিষয় নিয়ে এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক টমাস বড়ুয়ার নেতৃত্বে জিহাদুল ইসলামকে সু-কৌশলে মাইজদীতে ডেকে এনে গ্রেপ্তার করা হয়েছে।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক টমাস বড়ুয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জিহাদুল ইসলাম একজন প্রতারক। তার গ্রেপ্তারের খবর শুনে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি থানায় এসেছেন। এদের মধ্যে কয়েকজন জিহাদুলের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। দুপুরে তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে এক প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০