ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার কবিরহাটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ দুই মাদক কারবারি আটক নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘ’র্ষে নি’হ’ত-২, গুরুতর আহত-১ ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

ডোবা থেকে বালু উত্তোলন করায় কবিরহাটে এক ব্যক্তিকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ৫৫১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে একটি ডোবা থেকে অবৈধভাবে ডেজ্রার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ওই বালু ব্যবসায়ীর নাম মো. আবুল হোসেন (৫০)। তিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে ডোবা থেকে বালু উত্তোলন করে আসছিলেন।

সোমবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘোষবাগ গ্রাম থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ এ অভিযানটি পরিচালনা করেন।

স্থানীয় লোকজন জানান, আবুল হোসেন প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ বলেন, আবুল হোসেন অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। আজকে এমন অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁর খননযন্ত্রটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ডোবা থেকে বালু উত্তোলন করায় কবিরহাটে এক ব্যক্তিকে জরিমানা

আপডেট সময় : ০৬:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২