ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

চাটখিলে আ.লীগের সম্মেলন মঞ্চে হট্রগোল, ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২ ১৮২৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বক্তৃতাকালে স্থানী ইউপি চেয়াম্যানের নাম না বলায় সম্মেলন মঞ্চে হট্রগোল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ বছর পর রোববার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয় একই ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে। সম্মেলনে মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিক উল্যাহ বিএসসির ছেলে বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুলের নাম বক্তব্যে না বলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মীলীগের সভাপতি জাহাঙ্গীর কবিরকে মঞ্চ থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর মারামারি হাতাহাতির কোনো সংবাদ কোনো সাংবাদিক প্রকাশ করলে তাকে দেখে নেওয়ার ও মামলা দেওয়ার হুমকি দেন। সাংবাদিকদের মারামারির ছবি ও ভিডিও ডিলেট করে দিতে বলেন। কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়।

এ বিষয়ে জানতে নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী) সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির এবং মোহাম্মদুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কেউ ফোন রিসিভ করেন নি।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, কথাটা আসলে ভুল বুঝাবুঝি। এটা আসলে অন্য কিছু না। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিক উল্যাহ বিএসসি কে অনেক সম্মান করে। ওরা আসলে বুঝতে ভুল করছে। ঊনি বলছে আতিক উল্যাহ বিএসসি যে দুর্গ গড়ে গেছে। পরবর্তীতে সে দুর্গে ভাটা পড়ছে। আমরা আবার ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সে দুর্গটাকে পুনুরুদ্ধার করছি। আসলে ঊনার ছেলে বাহালুল চেয়ারম্যান বিষয়টি বুঝে নাই। যার কারণে সে বলছে আরকি আমার বাবার বিরুদ্ধে কেন আপনি বিষেদাগার করছেন।

সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বলেছি যা হওয়ার নিজেদের মধ্যে হয়ে গেছে। এটা যেন ফেসবুকে কেউ না দেয়। আমি বলেছি ছবি গুলো কেউ যদি অনাকাঙ্খিত ভাবে তুলে ধরেন তা ডিলেট করে দিবেন। দলের ভিতর কথা কাটাকাটি হইতেই পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মঞ্চে থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা হয়নি। মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত গরমরে কারণে মঞ্চের পিছন থেকে ব্যানার খুলে ফেলা হয়।

এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগোর আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা আওয়মীলীগের প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাটখিলে আ.লীগের সম্মেলন মঞ্চে হট্রগোল, ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২