ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

বাংলাদেশের সাংবাদিকদের জন্য ফেসবুক মেটা চালু করল ফ্যাক্ট-চেকিং কোর্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ২৮৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট–চেকিং কোর্স চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটা।

অলাভজনক পয়ন্টার ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের (আইএফসিএন) সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্যে এ কোর্স চালু করা হয়েছে।

বিনামূল্যের এই কোর্সটিতে অংশগ্রহণকারীদের ফ্যাক্ট-চেকিং সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে।

কোর্সটির তিনটি মডিউলে ফ্যাক্ট-চেকিং, যাচাইকরণ ও সঠিক তথ্য প্রকাশ করা এবং স্বাস্থ্য সংক্রান্ত ভুল তথ্য ও বিভ্রান্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। ফ্যাক্ট-চেকিংয়ের জন্য তথ্যের যাচাই যোগ্যতা খুঁজে বের করা, ফ্যাক্ট-চেকিংয়ের পদ্ধতি এবং সাংবাদিকদের কাজে সহায়তা করার জন্য প্রয়োজনীয় টুল ও পদ্ধতি শেখানোর মাধ্যমে সাংবাদিকদের প্রস্তুত করে তুলবে এই কোর্স।

কোর্সটির অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধামতো সময়ে এতে অংশ নিতে পারবেন। বর্তমানে ইংরেজি ও বাংলাসহ ১৫টি ভাষায় এই কোর্সে অংশ নেওয়া যাচ্ছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে এটি সম্পূর্ণ করা সম্ভব। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাংবাদিক, শিক্ষাবিদ ও আগ্রহী ফ্যাক্ট-চেকারদের এতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। সফল ভাবে কোর্সটি শেষ করা অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

এ বিষয়ে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইনটিগ্রিটি পার্টনারশিপস ম্যানেজার আয়া লো বলেন, “ভুল তথ্য শনাক্ত করার জন্য মেটার কার্যক্রমে ফ্যাক্ট চেকিং খুবই দরকারি একটি বিষয়। এ ধরনের কোর্সের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মানুষদের দক্ষতার উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এর সাহায্যে পুরো পদ্ধতিটির উন্নতি ঘটানো ও একে শক্তিশালী করে তোলা সহজ হবে।”

আইএফসিএনের অন্তর্বর্তীকালীন পরিচালক ফারডি ওজসয় বলেন, “মেটা ও আইএফসিএনের যৌথ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের জন্য বিনামূল্যের ফ্যাক্ট-চেকিং কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আইএফসিএন অংশগ্রহণকারীদের ভুল তথ্যের মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় টুল প্রদান করছে। পাশাপাশি এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাংবাদিকতার মানকে আরও উন্নত করে তুলবে।”

মেটার থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের মাধ্যমে তথ্য ব্যবস্থাকে সহায়তা করার ক্ষেত্রে মেটা ও আইএফসিএনের ভূমিকা প্রয়োজনীয়। সাংবাদিকদের সাহায্য করার পাশাপাশি এই প্রোগ্রামগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভুল তথ্যের মোকাবেলায় ফ্যাক্ট-চেকারদের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। বাংলাদেশে মেটার ফ্যাক্ট-চেকিং পার্টনাররা হলো এএফপি, ফ্যাক্ট ওয়াচ এবং বুম।

কোর্সটিতে বাংলায় অংশগ্রহণ করতে ভিজিট করুন: https://www.poynter.org/courses/fact-checking-fundamentals-bangla/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাংলাদেশের সাংবাদিকদের জন্য ফেসবুক মেটা চালু করল ফ্যাক্ট-চেকিং কোর্স

আপডেট সময় : ০৭:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩