ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

ক্রেতা সেজে শিয়াল শিকারীকে ধরলেন সুবর্ণচরের বন কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১১০৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

ফেসবুকে শিয়ালের মাংস বিক্রি করার ঘোষণা দিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরে বাবুল হোসেন (৩০) নামের এক যুবক। ক্রেতা সেজে জীবিত শিয়ালসহ ওই যুবককে আটক করেন উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।

গতকাল মঙ্গলবার (২ মে) রাত ৯ টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা।

দণ্ডপ্রাপ্ত বাবুল হোসেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর আকরাম উদ্দিন এলাকার মো. বাহারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক আইডিতে শিয়ালের মাংস বিক্রি হবে বলে একটি স্টাটাস দেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা বাবুল হোসেন। এতে তিনি যোগাযোগ করার জন্য একটি মুঠোফোন নম্বরও যুক্ত করে দেন। বিষয়টি উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের নজরে আসলে তিনি মুঠোফোন নম্বরে কল দিয়ে ক্রেতা সেজে বাবুল হোসেনকে শিয়ালসহ আটক করেন। তারপর উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুলকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়াল এর মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তাই বাবুলকে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা শিয়াল বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। যা আগামীকাল অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ চরজব্বর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ক্রেতা সেজে শিয়াল শিকারীকে ধরলেন সুবর্ণচরের বন কর্মকর্তা

আপডেট সময় : ০৯:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩