ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বেগমগঞ্জ প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৩৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালের প্যাথলজি ল্যাব টেকনিশিয়ান দৌলতউজ্জামান জয় (৩২) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ জুন) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার কালাপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. সোহরাব হোসেন (৩৫)। সে উপজেলার পৌর হাজীপুর এলাকার মৃত আহাম্মদ উল্লার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। তিনি বলেন, ২০২০ সালের ১৩ মে সন্ধ্যায় চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে গ্রেফতার আসামি সোহরবা সহ তার সাঙ্গপাঙ্গরা চৌমুহনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার মাওলানা কাসেমের বাড়ির সামনে ডেকে নিয়ে মাথায় ও কানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে ঘটনার দুদিন পর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আবদুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি মো. সোহরাব হোসেনসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। পাশাপাশি তাদের প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩