ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

নোয়াখালীর সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের নতুন জামা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৬২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

প্রতি বছরের মত এবারও দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন ঈদ জামা, সেমাই-চিনি ও ঈদ সালামি তুলে দিয়েছে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে নোয়াখালী ম্যাটস মিলনায়তনে আয়োজন করা হয় ঈদজামা উৎসবের। জেলা শহরের ৩৫০ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি উপহার দেওয়া হয়। মেহেদীর রঙে নানা নকশায় রাঙিয়ে দেওয়া হয় অসহায় বঞ্চিত শিশুদের।

সংগঠনের সাধারণ সম্পাদক তাসনিম বিনতে রহমানের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও স্বপ্নের উপেদেষ্টা নাজমুল আলম মঞ্জু, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাইনুল হাসান শিমুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৃদ্ধাশ্রম-নোয়াখালী ওল্ড হোম ডে কেয়ারের প্রকল্প পরিচালক ইমদাদুর রশিদ চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক, দেশটিভির জেলা প্রতিনিধি মাওলা সুজন, ভোরের দর্পনের জেলা প্রতিনিধি দিদারুল আলম, সংগঠনের সভাপতি হাসিবুল হক হাসিব প্রমূখ।

স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের এই সংগঠন গত ১০ বছর যাবৎ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ এবং পূজায় এমন আয়োজন করে আসছে। এছাড়াও হতদরিদ্রদের জন্য ১০ টাকায় শিক্ষা প্রকল্প, অটিজম শিশুদের জন্য স্বাস্থ্য’ শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীর সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের নতুন জামা

আপডেট সময় : ০৯:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪