ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

পরিক্ষা শেষে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এক মাদরাসা ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ভিকটিমকে উদ্ধার করে। ওই সময় এক নারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।

গতকাল বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বড়দেইল গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার বিউটি (৪৮) উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত উল্যার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম (১৬) উপজেলার বুড়িরচর আহমদিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। বিকেল সাড়ে ৫টার দিকে পরীক্ষা শেষে রিকশায় করে বাড়ি ফেরার পথে বখাটে সোহেলসহ কয়েকজন ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। স্থানীয়রা তাৎক্ষণিক এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পরিক্ষা শেষে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৯:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪