ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিত নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৩৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে জেলা শহরের টাউন হল মোড় এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলে ছাত্রদল নেতাকর্মিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এজন্য ছাত্রদল তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ চৌধুরী বাবু, নোয়াখালী শহর ছাত্রদলের আহ্বায়ক মো.ওয়াসিম, সদস্য সচিব মো.সজিব, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো.আকবর প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিত নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪