ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

আগাম বন্যায় দিশেহারা চলনবিলের ভুট্টা চাষিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ৮৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক::

নাটোরের সিংড়ার কৃষি প্রধান চলনবিল অঞ্চলে কয়েক দিনের টানা বৃষ্টি আর নদী পথে উজানের পানি এসে আকষ্মিক বন্যার কবলে ভুট্টা নিয়ে বিপাকে পড়েছে কৃষক। নৌকা নিয়ে পানির নিচ থেকে ভুট্টা কেটে ঘরে তুলতে নানা দূর্ভোগের শিকার হচ্ছেন তাঁরা। দ্বিগুন শ্রমিক খরচ দিয়েও অর্ধেকের বেশি জমি থেকে ভুট্টা আনতে পারছেন না। ফলে প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৬ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।

সরেজমিনে উপজেলার ডাহিয়া, সাঁতপুকুরিয়া, বেড়াবাড়ি ও হিজলী গ্রামের ভুট্টা চাষিদের বাড়ির পাশের খোলায় গিয়ে দেখা যায়, শ্রমিকরা ভুট্টা মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। নৌকা নিয়ে জমি থেকে ভুট্টা কাটছেন। আবার কেউ ভুট্টার মোচা জ্বালানি হিসেবে সংগ্রহ করছেন।

কৃষকরা জানান, হঠাৎ বন্যার পানি আসায় তাঁদের জমির ভুট্টা ডুবে গেছে। গতবছর বিঘাপ্রতি যেসব জমি থেকে ভুট্টা পেয়েছিল ৩৫ থেকে ৪০ মণ এবার এই দূর্যোগে সেই জমি থেকে ভুট্টা পাচ্ছেন ১৫ থেকে ২০ মণ।

ডাহিয়া গ্রামের কৃষক আরিফুল ইসলাম বলেন, আমি ৯ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। পানিতে সব জমি ডুবে গেছে। নৌকা আর শ্রমিক নিয়ে অর্ধেক জমির ভুট্টা কেটে খোলায় তুলেছি। এখন খোলাতেও পানি আসায় ভুট্টা মাড়াই নিয়ে বিপদে আছি।

একই গ্রামের আরেক কৃষক রুহুল আমিন বলেন, আমার ২৩ বিঘা জমির ভুট্টা কাটা মাড়াই করে ঘরে তুলেছি। গতবারের চেয়ে অর্ধেক ফলন পেয়েছি। আমার প্রতি বিঘায় ৫ থেকে ৬ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। এই অবস্থায় দেনা পাওনা শোধ করতে পারবো না।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাজ্জাদ হোসেন বলেন, চলতি বোরো মৌসুমে সিংড়া উপজেলায় ১৭’শ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে এর মধ্যে চলনবিলের ডাহিয়া ও ইটালী ইউনিয়নের প্রায় ৫০ হেক্টর জমির ভুট্টা আগাম বন্যার পানিতে ডুবে গেছে। নৌকা দিয়ে কৃষকরা এসব জমির ভুট্টা কাটছেন। তাতে ৫০ থেকে ৬০ ভাগ ভুট্টা কৃষকরা ঘরে তুলতে পারবেন। বাকি অঞ্চলে ভুট্টার ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে ৯০ ভাগ ভুট্টা কাটা মাড়াইয়ের কাজও শেষ হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আগাম বন্যায় দিশেহারা চলনবিলের ভুট্টা চাষিরা

আপডেট সময় : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০