ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় বাড়ীঘর দখল, হামলা-ভাংচুর, সড়কে ৬ পরিবার

সুবর্ণচর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৪৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় বাড়ীঘর দখল, হামলা ভাংচুরের ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। ঘর বাড়ী হরিয়ে নিঃশ্ব ৬ পরিবারের অনতত ১৫ সদস্য এখন রাস্তায়। সন্ত্রাসীদের হিংস্র তান্ডব আর নৃসংশ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা ।

এঘটনায় জায়নাল ওরপে জনু মাঝি বাদী হয়ে চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিন জাহাজমারা গ্রামের হাবি মার্কেট সংলগ্ন জনু মাঝির বাড়ীতে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা অভিযোগ করে বলেন, ১৭ ডিসেম্বর রাত ১০ টায় একই গ্রামের মোস্তফার ছেলে , মাইন উদ্দিন (৩৪) মাহফুজ (৪০), সালা উদ্দিন (২৮) স্খানীয় খোকন (৪৯) মেস্ত্রী আলা উদ্দিন (৩৩) সহ অজ্ঞাত শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়ীতে থাকা নারী, পুরুষ, শিশু কিশোর, গৃহবধূসহ দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে ঘরবাড়ী থেকে বের করে দিয়ে ৩ টি বিল্ডিং ঘর এবং ৩ টি টিনের ঘর দখল করে নেয়। সেই সাথে ঘরে থাকা ৮ লক্ষ টাকার মূল্যবান আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সোফাসেট, আসবাবপত্র লুট করে ট্রাক যোগে অন্যত্র নিয় যায়। ৯৯৯এ কল দিলে রাত ৩ টায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করেন। এখন আমরা ঘরবাড়ী হারিয়ে পথে পথে ঘুরছি । সন্ত্রাসীরা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আজ ২ দিন আমরা ঘর বাড়ী হারিয়ে মানবেতর জীবন যাপন করছি।

ভুক্তভোগী জয়নাল আবেদিন ওপরে জনু মাঝি বলেন, আমরা ২০০৪ সালে জায়গা ক্রয় করে বাড়ী ঘর করে আজকে দীর্ঘ ২০ বছর ধরে বাড়ীতে বাসবাস করছি। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর অভিযুক্তরা একাধিকবার বাড়ী ঘর দখল, পরিবারের নারী সদস্যদের মারধর করে, গত ১৭ ডিসেম্বর হঠাৎ মাইন উদ্দিন, মাহফুজ, সালা উদ্দিন, স্খানীয় খোকন মেস্ত্রী, একই এলাকার কামরুলসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী রাত ১০ টায় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়ীতে হামলা চালায়, ভাংচুর করে এবং আসবাব পত্র অন্যত্র নিয়ে ৬ টিঘর সহ পুরো বাড়ীটা দখল করে নেয়, এখন আমি আমার পরিবার নিয়ে রাস্তায় বসবাস করতে হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করে উপযুক্ত বিচারসহ বাড়ী ঘর ফেরত পেতে নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

অভিযুক্ত মাইন উদ্দিন বলেন, এটা আমাদের জায়গা, ঘর গুলো জনু মাঝির সে এতোদিন আমাদের জায়গা দখল করে রেখেছে এখন আমরা আমাদের জায়গায় বুঝে নিয়েছি। আমরা কারোর ওপর হামলা করিনি বরং জনু মাঝির লোকজন আমাদের ওপর হামলা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় বাড়ীঘর দখল, হামলা-ভাংচুর, সড়কে ৬ পরিবার

আপডেট সময় : ০৬:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪