ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ কালীগঞ্জে স্ত্রী-শি’শু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃ/ত্যু/দ/ণ্ড কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, গুরুতর আহত মেয়ে

তুরস্কে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান তুরস্কের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে তুরস্ক। যদিও সেটি দেশটির আকাশসীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে বলে আঙ্কারা জানিয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: জ্বালানি সংকটে থাকা ভারতের পাশে রাশিয়া

ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেছেন, তুরস্ককে লক্ষ্য করে চালানো ইরানের এই হামলার আমরা নিন্দা জানাই। ইরান পুরো অঞ্চলজুড়ে যেভাবে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে, তার বিপরীতে তুরস্কসহ সব মিত্র দেশের পাশে ন্যাটো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।তিনি আরও বলেন, আকাশপথ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাসহ সব ক্ষেত্রে আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা অবস্থান অত্যন্ত শক্তিশালী আছে।

আরো পড়ুন: বাংলাদেশ সফরে পাকিস্তানের দল, সবকিছু ঠিক থাকলে খেলবে সিরিজ

এদিকে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এতে আক্রান্ত হয়েছে প্রতিবেশী আরব দেশগুলোও।

সূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

তুরস্কে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল ন্যাটো

আপডেট সময় : ১১:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬