ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: জ্বালানি সংকটে থাকা ভারতের পাশে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার সংকটে পড়েছে ভারত। দেশটির ক্ষতি পুষিয়ে দিতে রাশিয়া তেল দিতে প্রস্তুত। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত এমন একটি শিল্প সূত্র জানিয়েছে, বর্তমানে প্রায় ৯৫ লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেলবাহী জাহাজ ভারতীয় পানিসীমার কাছাকাছি অবস্থান করছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলো বন্দরে পৌঁছাতে সক্ষম।

আরো পড়ুন: বাংলাদেশ সফরে পাকিস্তানের দল, সবকিছু ঠিক থাকলে খেলবে সিরিজ

সূত্রটি রাশিয়ার বাইরের মালিকানাধীন ওই জাহাজগুলো মূলত কোথায় যাচ্ছিল তা প্রকাশ করতে রাজি হয়নি, তবে জানিয়েছে যে সেগুলো কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে সরবরাহ নিশ্চিত করতে পারে, যা শোধনাগারগুলোকে দ্রুত স্বস্তি দেবে। ভারত বর্তমানে সরবরাহ সংকটের ঝুঁকিতে আছে, কারণ দেশটির অপরিশোধিত তেলের মজুত দিয়ে মাত্র ২৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। একইভাবে দেশটির শোধনাগারগুলোতে গ্যাসোলিন এবং এলপিজির মজুতও সীমিত।

আরো পড়ুন: ঈদের ছুটি শুরু ১৬ মার্চ থেকে

সূত্রটি আরও জানায়, এই বিঘ্ন বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে, কারণ ভারতের অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশই আসে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট ‘হরমুজ প্রণালী’ দিয়ে। পথটি প্রায় বন্ধ হয়ে আসায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা দেশ (ভারত) বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে।

আরো পড়ুন: চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিল্প তথ্য অনুযায়ী, মার্কিন শুল্ক থেকে রেহাই পেতে নয়াদিল্লির প্রচেষ্টার কারণে গত জানুয়ারিতে রুশ তেলের আমদানি দৈনিক প্রায় ১১ লাখ ব্যারেলে নেমে এসেছিল, যা ২০২২ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। তবে সূত্রটি জানিয়েছে, বর্তমানে এই আমদানির হার পুনরায় প্রায় ৩০ শতাংশে উন্নীত হয়েছে।

সূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: জ্বালানি সংকটে থাকা ভারতের পাশে রাশিয়া

আপডেট সময় : ১০:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬