ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ১ বিদেশ পাঠানোর প্রলোভনে টাকা আত্মসাত: ভুক্তভোগী পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরে অভিযোগ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার: ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ শিশুকে যৌন হয়রানির মামলায় কারাগারে অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে, চার বাস কাউন্টারকে জরিমানা শিশুকে যৌন হয়রানির অভিযোগ: পিটুনি দিয়ে অটো চালককে পুলিশে সোপর্দ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ সুবর্ণচরের রিফাত

সুবর্ণচর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর কৃতি সন্তান রিফাত খান (অপু) বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেছেন। প্রায় ২০ হাজার মানুষের এই ইউনিয়ন থেকে চলতি বছর তিনিই একমাত্র এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

জানা যায়, রিফাত খান অপু ,৪ নং চর ওয়াপদা ইউনিয়নের ছালে আহমেদ ও বিবি মরিয়মের দম্পতির সন্তান। ৪ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি সপ্তম। শিক্ষাজীবনে তিনি ঢাকা

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে LL.B (অনার্স) এবং LL.M (মাস্টার্স) সম্পন্ন করেন। উভয় পরীক্ষাতেই তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষায় অংশ নিয়ে প্রথম চেষ্টাতেই সফল হন। বর্তমানে তিনি নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে, নোয়াখালী আইনজীবী সমিতির অষ্টম তম বারের মতো সভাপতি, বিজ্ঞ সিনিয়র আইনজীবী আলহাজ্ব এডভোকেট এবিএম জাকারিয়া’র জুনিয়র হিসেবে আইন পেশায় কর্মরত রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়,রিফাত খান অপু বড় ভাই আবদুল্লাহ মিয়ার হাট জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক, রিফাতের স্ত্রী একটি স্কুলের শিক্ষিকা, পাশাপাশি আইন বিষয় নিয়ে পড়াশোনা করছেন।

নিজের এই অর্জন সম্পর্কে রিফাত খান অপু বলেন, “এই সাফল্য মহান আল্লাহর রহমত এবং আমার মা-বাবা, ভাই-বোন স্ত্রী , পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সমর্থনের ফল। সবার কাছে দোয়া চাই, যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় দেশের কল্যাণে কাজ করতে পারি।” নতুন আইনজীবী হিসেবে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, একজন কৃতিসন্তানের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ সুবর্ণচরের রিফাত

আপডেট সময় : ০৭:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬