ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সেনবাগে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০ ৫৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে শ্বাসকষ্ট, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি সাবেক ব্যাংক কর্মকর্তা ছিলেন।
রবিবার দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যুর হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ওই ব্যাংক কর্মকর্তা গত ৮-৯দিন ধরে শ্বাসকষ্ট, কাশি ও জ্বরে ভুগছিলেন। বাড়ীতে থেকে তার চিকিৎসা চলছিল। রবিবার দুপুরে শরীরের জ্বরের মাত্রা বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই হাসপাতালে তার মৃত্যু হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মৃতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এবিষয়ে কথা বলতে জেনারেল হাসপাতালের আরওএমও ও করোনা ফোকাল পার্সন ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিমের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।
জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, প্রচন্ড জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই রোগীকে দুপুর ১টার দিকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির ১৫মিনিট পর ওই ইউনিটে তিনি মারা যান। মৃত ব্যক্তির শরীরের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি আক্রান্ত ছিলেন কি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেনবাগে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ১০:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০