ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

মেয়েসহ করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ১৪৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্কঃ

বচ্চন পরিবারে আবারও খারাপ খবর। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের পর এ বার করোনা-রিপোর্ট পজিটিভ এল ‘বচ্চন বহু’ ঐশ্বর্যা রাই বচ্চন এবং অমিতাভের আট বছরের নাতনি আরাধ্যা বচ্চনের। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে রবিবার দুপুরে টুইট করে সে কথা জানান। তিনি লেখেন, “ঐশ্বর্যা এবং আরাধ্যা করোনায় আক্রান্ত। বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছি।”

এদিকে, জয়া বচ্চন এবং অমিতাভ-কন্যা শ্বেতা নন্দার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। শ্বেতার দুই সন্তান অগস্ত্য এবং নভ্যা নভেলির করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে বচ্চন পরিবারের বিলাসবহুল আবাসন ‘জলসা’।

শনিবার জয়া বচ্চন এবং ঐশ্বর্যার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভক্তরা। কিন্তু আজ, রবিবার লালারসের নমুনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বর্যা এবং তার কন্যার। বচ্চন পরিবারের এই খবরে উদ্বিগ্ন ভক্তরা। এ দিকে অমিতাভ বচ্চনের দ্বিতীয়বার করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিন্তা আরও বেড়েছে অনুরাগীদের। যদিও নানাবতী হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত অমিতাভের অবস্থা স্থিতিশীল, মৃদু উপসর্গ রয়েছে। আগের থেকে ভাল আছেন অভিষেক বচ্চনও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেয়েসহ করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া

আপডেট সময় : ০৭:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০