ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

কোম্পানীগঞ্জে এএসআই’র হাতে ইউপি সদস্য লাঞ্ছিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ১৮০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিনকে তুচ্ছ ঘটনায় লাঞ্ছিত করেছে কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইয়ামিন মিয়া।

সোমবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ব্রেইলি ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ভুক্তভোগী ইউপি সদস্য জানান, কোম্পানীগঞ্জ থানার (এএসআই) ইয়ামিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ দুপুর ১২টার দিকে থানার পূর্ব নির্ধারিত কাজে উপজেলার চরএলাহী ইউনিয়নে যায়। কাজ শেষে থানায় ফেরার পথে চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম’র ছেলে ইকবাল হোসেন (২৬)’র মোটরসাইকেল আটক করে।

এক পর্যায়ে কাগজ পত্র না থাকার অজুহাত দেখিয়ে তালবাহানা করে পাঁচ হাজার টাকা দাবি করে (এএসআই) ও তার সঙ্গীয় কনস্টেবল। পরে ওই পথ দিয়ে আমি যাওয়ার পথে সাবেক চেয়ারম্যানের ছেলে বিষয়টি আমাকে অবহিত করলে আমি (এএসআই) ইয়ামিন মিয়ার সাথে আমার পরিচয় দিয়ে মোটরসাইকেল আটক করার কারণ জিজ্ঞাসা করি।

এক পর্যায়ে (এ এসআই) ইয়ামিন আমার ওপর বেজায় ক্ষেপে গিয়ে আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওই সময় (এএসআই) ইয়ামিন প্রত্যন্ত ওই অঞ্চলের একাধিক মোটরসাইকেল আটক করে টাকা নিয়ে মোটরসাইকেল ছেড়ে দেন।

এ বিষয়ে উপ-পরিদর্শক (এএসআই) ইয়ামিন মিয়া’র সাথে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ইউপি সদস্যের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে এএসআই’র হাতে ইউপি সদস্য লাঞ্ছিত

আপডেট সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০