ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

৭১ টেলিভিশনের স্টিকারযুক্ত গাড়িতে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ২২৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহেদ সাব্বির, ফেনী:

ফেনীর সোনাগাজীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে সাড়ে ১১ হাজারের অধিক ইয়াবা জব্দ এবং চালককে আটক করেছে র‍্যাব-৭ ফেনী।

উপজেলার লক্ষীপুর উকিল বাড়ির দরজা এলাকার ফেনী-সোনাগাজী সড়ক থেকে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টায় মো. মনজুর আলম মঞ্জু (৩৯) নামে এক মাইক্রোবাস চালকে আটক করা হয় বলে জানান, র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান।

আটককৃত মাইক্রোবাস চালক মো. মনজুর আলম মঞ্জু (৩৯) দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মো. গোলাম রহমানের ছেলে। সে বর্তমানে চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান বলেন, গোপন সংবাদে র‌্যাব সোনাগাজী উপজেলার লক্ষীপুর এলাকার ডা: নূরুল করিমের ফার্মাসির সামনের পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে।

এ সময় ৭১ টিভির স্টিকার লাগানো একটি মাইক্রোবাসকে থামার জন্য সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব ধাওয়া করে চালক মঞ্জুকে আটক করে এবং তার দেওয়া তথ্যমতে মাইক্রোবাসের মধ্যে একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৬০টি নীল রঙয়ের বায়ুরোধ পলিপ্যাক থেকে ১১ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৫৯ লাখ ১৫ হাজার টাকা বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তিনি আরও বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে মঞ্জু জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মাদক বিক্রেতা ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। তাকে রাতেই সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৭১ টেলিভিশনের স্টিকারযুক্ত গাড়িতে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

আপডেট সময় : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০