ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

হাতিয়ায় উদ্ধারকারী জাহাজ ডুবি, নিখোঁজ বাবুর্চির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০ ১১৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ  
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ডুবে যাওয়া মালবাহী লাইটার জাহাজ উদ্ধার করতে এসে ডুবে যাওয়া লাবনী-৩ কাট বোর্ড (উদ্ধারকারী জাহাজ) এর নিখোঁজ বাবুর্চি আবুল হাশেমের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এখনো জাহাজের মাস্টার আবুল কালাম (৫০) নিখোঁজ রয়েছে।
শনিবার বিকালে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল হাশেম পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের ছাত্তার উল্যার ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধারকারী জাহাজটি হাতিয়া উপজেলা চরঈশ^র ইউনিয়নের বাংলা বাজারের পূর্ব দিকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় ডুবে যায়। বৃহস্পতিবার সকালে ৪জন জীবিত উদ্ধার হলেও জাহাজটির মাস্টার আবুল কালাম ও বাবুর্চি আবুল হাশেম নিখোঁজ ছিলেন। শনিবার বিকালে লাবনী-৩ কর্তৃপক্ষের আনা ডুবুরি দল ওই জাহাজটির ভিতর থেকে আটকে থাকা অবস্থায় আবুল হাশেমের লাশটি উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতিয়ায় উদ্ধারকারী জাহাজ ডুবি, নিখোঁজ বাবুর্চির লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০