ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত

নোয়াখালীতে করোনায় স্কুল শিক্ষকসহ ২জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০ ৩১৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ  
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীর সেনবাগে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক ও ৫৫বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯জন। এদিকে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ৪৭জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. সঞ্জয় কুমার নাথ জানান, জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের বাসিন্দা ও মমিন উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল হক মানিক (৬৫) গত ৩০জুলাই কবিরহাট হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। ১আগস্ট উনার শরীরের করোনা শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. ভিবেক দেব বলেন, উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বাসিন্দা রোকেয়া বেগম (৫৫) গত ১৭আগস্ট করোনায় আক্রান্ত হন। তারপর থেকে তিনি নিজ বাড়ীতে হোম আইসোলেশনে ছিলেন। রবিবার বিকালে নিজ বাড়ীতে মারা যান তিনি।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ঘন্টায় সদরে ২০, সুবর্ণচরে ১, বেগমগঞ্জে ১১, সেনবাগে ৩, কবিরহাটে ৪ ও কোম্পানীগঞ্জে ৮জনসহ ৪৭জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৪২৭৮জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৮৬১, আইসোলেশনে রয়েছেন ১৩৩৯জন রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে করোনায় স্কুল শিক্ষকসহ ২জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০