ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

চাটখিলে এক প্রবাসীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ ৩৭০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়ন থেকে আব্দুল মালেক নামের ৩৭ বছর বয়সী এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। ব্যক্তিগত হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে দক্ষিণ বদলকোর্ট মোল্লা বাড়ী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মালেক ওই বাড়ীর আবু তাহেরের ছেলে। তাঁর দু’টি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন আব্দুল মালেক। এরপর থেকে পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়ে হতাশাগ্রস্থ ছিলেন তিনি। গত কয়েকদিন থেকে তার মানুষিক সমস্যা দেখা দেয়। মঙ্গলবার সকালের কোন একসময় তাদের ঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর নবী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাটখিলে এক প্রবাসীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০