ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

হাতিয়ায় ইসলাম নিয়ে কটুক্তি, দুই সহোদর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ৪৩১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে ফুলক চন্দ্র দাস (২৩) ও বিপ্লব চন্দ্র দাস (২৭) নামের দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

সোমবার সকালে ঘটনায় মিল্লাত উদ্দিন প্রকাশ মিল্লাত মাহমুদ বাদী হয়ে আটককৃত দুইজনের নামে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ফুলক চন্দ্র দাস ও বিপ্লব চন্দ্র দাস মধ্য সোনাদিয়া গ্রামের দীপংকর চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, ফুলক ও বিপ্লব রবিবার রাতে স্থানীয় সেন্টার বাজারের একটি দোকানের সামনে দাড়িঁয়ে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও উস্কানিমূলক কথা বলতে থাকে। এসময় বাজারে উপস্থিত মুসল্লিরা তাদের এধরনের কথা বলতে নিষেধ করলেও তারা মুসল্লিদের সাথে খারাপ আচারণ করে। পরে লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়।

হাতিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত দুই ভাই ইসলাম নিয়ে কটুক্তি করেছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় সেন্টার বাজার পরিচালনা কমিটির সভাপতি মিল্লাত উদ্দিন প্রকাশ মিল্লাত মাহমুদ বাদী হয়ে ফুলক ও বিপ্লবের নামে থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় ইসলাম নিয়ে কটুক্তি, দুই সহোদর আটক

আপডেট সময় : ০৭:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০