সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

বেগমগঞ্জে ২ অপহরণকারী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ৫৭৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক সিএনজি চালককে অপহরণ ও নির্যাতনের অভিযোগে সবুজ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহরম ভূইয়া বাড়ীর মৃত আব্দুস সাত্তারের ছেলে মো.আল কাউছার ওরপে লিটন (৩৯) এবং একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভূইয়া কাজী বেপারী বাড়ীর মৃত বদিউজ্জামানের ছেলে সুজন (২৩)। তারা উভয়েই স্থানীয় সবুজ বাহিনীর সদস্য।

আটককৃতদের রোববার (৮ নভেম্বর) দুপুরে বিচারিক আদালতের সোপর্দ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশিচত করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকেলে উপজেলা কোয়ারিয়া গ্রামের সৈয়দ ভেন্ডার এর পুরান বাড়ির কবরস্থানে একজন লোককে বেঁধে রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দিগলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের তনু মেম্বার বাড়ীর মৃত আব্দুল মালেকের ছেলে মো. রুবেল (২৩)কে উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান এবং একটি মোবাইল উদ্ধার করে। পরবর্তীতে ওই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িতে মো. আল কাউছার ওরপে লিটন (৩৯) এবং সুজন (২৩)কে আটক করে এবং তাদের তথ্যমতে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের দায়েরকৃত অস্ত্র আইনের একটি মামলা এবং অপহৃতের দায়েরকৃত একটি মামলাসহ দুইটি মামলা দায়ের করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে ২ অপহরণকারী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১১:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০