ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগমগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ ১৯২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে বালুবাহী ট্রাক চাপায় ইয়াছিন আরাফাত সোহাগ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। ঘটনায় ট্রাকটি পাশ্ববর্তী খাদে পড়ে চালকসহ আরও দুই জন আহত হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের কালিকাপুর ইমদাদিয়া মাদ্রাসা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আরাফাত সোহাগ উপজেলার জিরতলী ইউনিয়নের উত্তর জিরতলী গ্রামের কাবিল মিয়ার বাড়ীর সেলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি বালুবাহী ট্রাক নোয়াখালী-লক্ষ্মীপুর সড়ক দিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। পথে বেলা ১১টার দিকে ট্রাকটি কালিকাপুর ইমদাদিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছলে রাস্তা পার হওয়ার সময় পথচারী সোহাগকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সোহাগ নিহত হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে চালকসহ দুইজন আংশিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ীটি উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়েরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তীতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-১

আপডেট সময় : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০