ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচী, প্রশাসনের নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ৭২৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার সদর উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের রাজনীতি সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসক। জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টপাল্টি কর্মসূচী দেওয়ায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

তিনি জানান, মঙ্গলবার জেলা শহর মাইজদীর পৃথকস্থানে বিভিন্ন দলের কর্মসূচী থাকায় ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে জেলা তথ্য অফিসের মাধ্যমে সন্ধ্যা থেকে মাইকিং করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, রাজনৈতিক দলের দু’পক্ষের পৃথক কর্মসূচীকে ঘিরে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সহিংসতা এড়াতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে মাইজদী হাউজিং বালুর মাঠে আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে কর্মীসভার আয়োজন করে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। অন্যদিকে সরকারের এক যুগ ফূর্তি উপলক্ষে উন্নয়ন কর্মসূচী নিয়ে মাইজদী শহীদ মিনার প্রাঙ্গণে প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা ছাত্রলীগ। সোমবার সকাল থেকে দুই দলের পাল্টাপাল্টি এ কর্মসূচীকে ঘিরে শহরে উত্তেজনা বিরাজ করছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচী, প্রশাসনের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১০:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১