ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত

বাস চাপায় সেনবাগে সিএনজি চালক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ৪৪৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে বাস চাপায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নোয়াখালী-ফেনী সড়কের তিনপুকুরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক মো.মহি উদ্দিন (৪০)। সে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার এনায়েত নগরের মৃত শেখ আহাম্মদের ছেলে।

ঘটনাস্থল থেকে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, নিহত সিএনজি চালক গ্যাসের জন্য দাগনভূঞা থেকে সেনবাগের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মা-বাবার দোআ পরিবহণ সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মহি উদ্দিনের মৃত্যু হয়। তবে এসময় সিএনজিতে কোনো যাত্রী ছিলো না। বাসটিকে আটক করা হয়েছে, তবে বাস চালক ও হেলপার পালিয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বাস চাপায় সেনবাগে সিএনজি চালক নিহত

আপডেট সময় : ০৮:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১