ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত

সেনবাগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১ ৩০৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক, সেনবাগ:

অপরাধজনক নর হত্যা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত, মো. পারভেজ (২৮) উপজেলার কেশারপাড় ইউনিয়নের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

সোমবার (১৭ মে) দুপুরে আটককৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, একই দিন সকালে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, পারভেজের বিরুদ্ধে সেনবাগ থানা পুলিশ কর্তৃক দায়ের করা জি.আর মামলা নং ৪৫/০৯। ওই মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদন্ডে দন্ডিত করে। এতদিন সে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলো।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি ২০০৯ সালে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মানুষ হত্যা করায় আদালত তাকে ৩ বছরের কারাদন্ড দেয়। দীর্ঘ দিন থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেনবাগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১