ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

ধর্মীয় বক্তা আদনানের সন্ধানের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ৩৯৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মাদ আদনানসহ তার সফরসঙ্গীদের সন্ধানের দাবিতে নোয়াখালীর চাটখিলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুর ১টার দিকে চাটখিল পৌরসভার চাটখিল- রামগঞ্জ প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাটখিল ব্লু ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ইমনের সঞ্চালনায় বক্তারা আলোচিত এই ইসলামিক বক্তার দ্রুত সন্ধান দাবি করে বলেন, তিনি কোন দলের রাজনীতিতে ছিলেন না। রাজধানী থেকে গাড়িসহ চারটি মানুষ এভাবে নিখোঁজ। অথচ ঘটনার ছয় দিন পরেও তাদের কোনো সন্ধান দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। এভাবে একজন তরুণ ইসলামিক বক্তা গুম হতে পারেন না। তার যাতে কোন ক্ষতি না হয় সেটি সরকারকেই নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে তিন সঙ্গীসহ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে তিনি সাভারে যাচ্ছেন বলে তার মাকে জানান। এরপর রাত ২টা ৩৬ মিনিটে স্ত্রী আবিদা নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আদনানের। এসময় তিনি সাভার যাচ্ছেন বলে জানান। তারপর থেকেই তার ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এসময় আদনানের সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ছিলেন। ওই রাত থেকে তাদের মোবাইল ফোনও বন্ধ। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শেষে তাকে না পেয়ে শুক্রবার বিকেলে রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন আদনানের মা আজেদা বেগম। কিন্তু গত ছয় দিনেও তাদের কোনো সন্ধান দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ধর্মীয় বক্তা আদনানের সন্ধানের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১