ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

নিজেই নিজের পাত্র খুঁজছেন শ্রীলেখা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ ৪২৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
খোলা চুল, গলায় পান্না-হিরে গাঁথা হার। কানে একই রকমের দুল। সেজেগুজে পরিপাটি শ্রীলেখা মিত্র। এ পর্যন্ত ঠিকই ছিল। সেই ছবি ফেসবুকে দিয়ে জানতে চেয়েছেন, ‘মেয়ে পছন্দ হয়?’ ঠিকমতো সাজলে এখনও বহু সুন্দরীকে টেক্কা দিতে পারেন অভিনেত্রী। কিন্তু তিনি কেন হঠাৎ এমন প্রশ্ন করলেন?

দ্বিতীয় বার বিয়ের ইচ্ছে অভিনেত্রীর? আনন্দবাজারকে মজার গলায় তিনি বলেছেন, ‘‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হল সবাইকে দেখাই। তার পরেই মনে হল, নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’’

শ্রীলেখার দৃষ্টিভঙ্গি অবশ্য অন্য। তিনি যুক্তি দেখিয়েছেন, সব সময় বিয়ে করতে হবে এমন কোনও মানে নেই। পাত্রী হিসেবে নয়, তাকে তো কেউ নিজের মেয়েও ভাবতে পারেন। মাথার উপর থেকে মা-বাবার ছায়া সরে গিয়েছে। আক্ষরিক অর্থেই যেন নিজেকে অনাথ বলে মনে করছেন তিনি।

সেই জায়গা থেকেই বোধহয় তার আবদার, ‘‘কেউ আমায় দত্তকও নিতে পারেন! সেই ভাবনা থেকেই লিখেছি, ‘মেয়ে পছন্দ’?’’ সম্প্রতি বাবা সন্তোষ মিত্রকে হারিয়েছেন অভিনেত্রী। এর পরেই যেন আরও অসহায় হয়ে পড়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজেই নিজের পাত্র খুঁজছেন শ্রীলেখা!

আপডেট সময় : ১০:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১