ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

১১ দিন পর খুলেছে শাবিপ্রবির মূল ফটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ৬৭৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব অবরোধ তুলে নিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ১১ দিন পর খুলেছে শাবিপ্রবির মূল ফটক।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ সবকিছু খুলে দেওয়া হয় বলে জানান আন্দোলনরত শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ।

এর আগে বুধবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী রোজারিও বলেন, আমরা অনশন ভাঙলেও এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবো।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন খুলে দেওয়া হবে। আমরা কোনো সহিংস আন্দোলন করতে চাই না। তাই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোজারিও বলেন, উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলনে অনশনরত থাকার পর মুহম্মদ জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন হক ম্যামের অনুরোধে শিক্ষার্থীরা অনশন থেকে সরে আসে। তবে উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এখন শুধু আন্দোলনের ভাষা পরিবর্তন করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা স্যারকে মাধ্যম করে পাঁচটি দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের আন্দোলনে অর্থদানের অভিযোগে গ্রেফতার পাঁচ সাবেক শিক্ষার্থীর জামিন মঞ্জুর, অজ্ঞাতনামা শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার, অনশনকারী শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বহন, ভিসির মদদে সংঘটিত নারকীয় পুলিশি হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নেওয়া ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১১ দিন পর খুলেছে শাবিপ্রবির মূল ফটক

আপডেট সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২